Views Bangladesh Logo

ঈদযাত্রার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার (৮ মে) সকাল থেকে অনলাইন ও কাউন্টার—দুই মাধ্যমেই টিকিট বিক্রি চলছে।

২১ মে থেকে ঈদের আগ পর্যন্ত যাত্রার জন্য এই অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। ফলে যাত্রীরা দেশের বিভিন্ন রুটে এখন থেকেই টিকিট সংগ্রহ করতে পারছেন।

অ্যাসোসিয়েশন জানিয়েছে, বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে কোনো অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। অনলাইন ও কাউন্টার—উভয় ক্ষেত্রেই একই ভাড়া কার্যকর থাকবে এবং প্রতিটি কাউন্টারে অনুমোদিত ভাড়ার তালিকা প্রদর্শন বাধ্যতামূলক।

অনলাইনে বাস টিকিট কেনার নিয়ম

-Shohoz, BDTickets এবং Jatri App-সহ বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে টিকিট সংরক্ষণ করা সম্ভব।

-প্রথমে ওয়েবসাইট বা অ্যাপে নিবন্ধন করতে হবে। এনআইডি নম্বর ও মোবাইল নম্বর প্রয়োজন হবে।

-লগইন করার পর যাত্রার স্থান, গন্তব্য ও তারিখ দিতে হবে।

-এরপর সার্চ করলে বাসের নাম, সময় ও ভাড়া দেখা যাবে।

-পছন্দের বাস ও সিট নির্বাচন করতে হবে।

-সংরক্ষণ করা সিট লাল বা কালো দেখাবে, আর খালি সিট সবুজ বা সাদা দেখাবে।

-সিট নির্বাচন শেষে যাত্রীর তথ্য দিতে হবে।

-মোবাইল ব্যাংকিং বা ই-ব্যাংকিংয়ের মাধ্যমে ৩০ মিনিটের মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে।

-পেমেন্ট সফল হলে টিকিট ডাউনলোড করা যাবে, যা প্রিন্ট করে যাত্রার সময় সঙ্গে রাখতে হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ