Views Bangladesh Logo

২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ইতিহাসে সর্বনিম্ন

সদ্য শেষ হওয়া ২০২৫-২৬ অর্থবছরে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার নেমে এসেছে ৬৭.৫২ শতাংশে, যা দেশের ইতিহাসে সর্বনিম্ন। বৃহস্পতিবার বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এর আগের ২০২৪-২৫ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ছিল ৬৮.১৮ শতাংশ। আইএমইডির কর্মকর্তাদের ভাষ্য, অতীতের প্রায় সব অর্থবছরেই এডিপি বাস্তবায়নের হার ৮০ শতাংশের ওপরে থাকলেও গত দুই বছর ধরে তা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

কর্মকর্তারা জানান, ২০২৪-২৫ অর্থবছরের মাঝামাঝি রাজনৈতিক পটপরিবর্তন ও অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রশাসনে অস্থিরতা তৈরি হয়। অনেক উন্নয়ন প্রকল্পের পরিচালক ও ঠিকাদার কাজ ছেড়ে চলে যাওয়ায় প্রকল্প বাস্তবায়নে বড় ধরনের ধাক্কা লাগে।

তাদের মতে, ২০২৫-২৬ অর্থবছরেও সেই প্রশাসনিক অস্থিরতার প্রভাব পুরোপুরি কাটেনি। পাশাপাশি নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন কার্যক্রমে সরকারি মন্ত্রণালয় ও বিভাগগুলোর মনোযোগ উন্নয়ন প্রকল্প থেকে সরে যাওয়ায় এডিপি বাস্তবায়নের হার আরও কমে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ