Views Bangladesh Logo

প্রতিষ্ঠার পর প্রথমবার নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু

প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করতে যাচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়। আগামী সোমবার থেকে বিশ্ববিদ্যালয়টির দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষায় বিভাগপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রাথমিক ভর্তি নিশ্চিত করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আলাউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (৭ জুন) দুপুর ১২টা থেকে ১০ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হবে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র, প্রয়োজনীয় কাগজপত্র এবং ৫ হাজার টাকা প্রাথমিক ভর্তি ফি জমার রশিদসহ একটি এ-ফোর সাইজের খামে আবেদনকারীর নাম ও জিএসটি রোল নম্বর উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটে বিভাগপ্রাপ্ত শিক্ষার্থীদের ৮ জুন থেকে ১১ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের (তৃতীয় তলা) ৩১০ নম্বর কক্ষে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

কাগজপত্র জমা দেওয়ার পর সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারীর স্বাক্ষর ও সিলযুক্ত একনলেজমেন্ট স্লিপ সংগ্রহ করতে হবে, যা পরবর্তীতে মূল নম্বরপত্র ফেরত নেওয়ার সময় প্রদর্শন করতে হবে।

রেজিস্ট্রার মো. আলাউদ্দিন বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি-সংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করার জন্য বিভাগপ্রাপ্ত শিক্ষার্থীদের আহ্বান জানানো হচ্ছে। ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর দ্রুত শ্রেণি কার্যক্রম শুরু করা হবে।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে এবারই প্রথমবারের মতো শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হওয়ায় জেলার উচ্চশিক্ষা খাতে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ