Views Bangladesh Logo

সংস্কার কমিশনের সুপারিশের প্রতিবাদ প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের

 VB  Desk

ভিবি ডেস্ক

প-সচিব পর্যায়ে পদোন্নতির ৫০ শতাংশ প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের এবং বাকি ৫০ শতাংশ অন্য ক্যাডারে বরাদ্দে জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশের সমালোচনা করেছেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা।

সুপারিশটিকে বৈষম্যমূলক, ষড়যন্ত্রমূলক এবং অযৌক্তিক বলে মনে করেন তারা।

বুধবার (২৫ ডিসেম্বর) রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে প্রতিবাদ সমাবেশ করেন প্রশাসন ক্যাডারের সাবেক ও বর্তমান কর্মকর্তারা।

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন এবং বিসিএস (প্রশাসন) কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের এই সমাবেশে ছিলেন উল্লেখযোগ্য সংখ্যক প্রশাসনিক ক্যাডারের কর্মকর্তারা।

‘জনপ্রশাসনের সংস্কারকে ভিন্নখাতে সরিয়ে দিয়ে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা।

প্রস্তাবিত সংস্কার বাস্তবায়িত হলে তাদের পদোন্নতির কোটা কমে যাবে, ক্ষোভ ও জনবিক্ষোভ তৈরি হবে বলেও যুক্তি দেখান প্রশাসন ক্যাডারের অনেক কর্মকর্তা।

রোববার (২২ ডিসেম্বর) সচিবালয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সমাবেশে আন্তঃক্যাডার উত্তেজনা দেখা দেয়।

এর প্রতিক্রিয়ায় অন্য ২৫টি ক্যাডারের কর্মকর্তারা পদোন্নতি এবং পদায়নে সমতার দাবিতে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এক ঘন্টার কর্মবিরতি পালন করেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মানববন্ধন করবেন তারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ