Views Bangladesh Logo

পাঠ্যপুস্তক থেকে সরানো হলো ‘আদিবাসী' শব্দযুক্ত গ্রাফিতি

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) নবম ও দশম শ্রেণির বাংলা ব্যাকরণ ও রচনা বইয়ের পিছনের কভার থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি সরিয়ে নিয়েছে।

রোববার (১২ জানুয়ারি) রাতে শিক্ষার্থীদের প্রতিবাদের পর এই সিদ্ধান্ত নেয়া হয়।

বর্তমানে এনসিটিবির ওয়েবসাইটে থাকা বইয়ের অনলাইন সংস্করণে নতুন গ্রাফিতি হিসেবে ‘বলো বীর, চির উন্নত, মম শির’ যুক্ত করা হয়েছে, যা আগের গ্রাফিতির জায়গায় সংযোজন করা হয়েছে।

এর আগে নতুন টেক্সট বইয়ে ‘আদিবাসী’ শব্দ ব্যবহারে আপত্তি জানায় কিছু শিক্ষার্থী। তাদের মতে সংবিধানে নৃগোষ্ঠীগুলোকে ক্ষুদ্র-নৃগোষ্ঠী বা উপজাতি হিসেবে উল্লেখ করা হয়েছে। তাই ‘আদিবাসী’ শব্দ ব্যবহার সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বিষয়টি নিয়ে ‘স্টুডেন্টস ফর সোভেরেইনটি’ নামের একটি শিক্ষার্থী সংগঠন আন্দোলনে নামে। তারা গতকাল মতিঝিলে এনসিটিবি কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং ‘আদিবাসী’ শব্দ পাঠ্যপুস্তক থেকে বাদ দেয়ার দাবি জানায়।

শিক্ষার্থীদের এই প্রতিবাদের পর এনসিটিবি বইয়ের অনলাইন সংস্করণে সংশোধন এনে নতুন গ্রাফিতি সংযোজন করেছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ