Views Bangladesh Logo

যুব জলবায়ু কর্মীদের নিয়ে মার্কিন দূতাবাসের আয়োজনে আলোচনা অনুষ্ঠিত

 VB  Desk

ভিবি ডেস্ক

বায়ুর গুণমান রক্ষায় সহযোগিতার সম্ভাবনা ও সুযোগ নিয়ে আলোচনার জন্য তরুণ জলবায়ু কর্মীদের নিয়ে সম্মেলনের আয়োজন করেছে মার্কিন দূতাবাস।

পরিবেশ সংরক্ষণে প্রয়োজনীয় কাজ অব্যাহত রাখার জন্য তরুণ প্রতিনিধিদের অনুপ্রাণিত করতে বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল এবং শ্রীলঙ্কার ৫০ জন যুব জলবায়ু চ্যাম্পিয়নদের সাথে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের অর্থ সহায়তাপুষ্ট ক্লাইমেট অ্যাকশন চ্যাম্পিয়নস নেটওয়ার্কের (সিএসিএন) লক্ষ্য হচ্ছে এ অঞ্চলে জলবায়ু সংক্রান্ত কর্মকাণ্ড চালানোর জন্য তরুণ নেতাদের সহায়তা প্রদান ও ক্ষমতায়ন।

ভারতীয় উপমহাদেশে বায়ু দূষণ মোকাবিলায় জলবায়ু কর্মীদেরকে পৃষ্ঠপোষকতা প্রদান ও সক্ষম করে তোলার লক্ষ্যে বাংলাদেশ ও এ অঞ্চলের জলবায়ু ও পরিবেশ বিশেষজ্ঞরা এ সম্মেলনে যোগ দেন।

মার্কিন দূতাবাস জানিয়েছে, জলবায়ু সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। 

দূতাবাস আরও জানায়, বাইডেন প্রশাসন সম্প্রতি জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় আমেরিকান ক্লাইমেট কোর এবং অন্যান্য উদ্যোগ চালু করেছে, যাতে তরুণদের দুষণমুক্ত জ্বালানি, সংরক্ষণ এবং জলবায়ু সহিষ্ণুতার বিষয়ে দক্ষতার প্রশিক্ষণের উপর জোর দিচ্ছে।

ইউএসএআইডি, বাংলাদেশ এ লক্ষ্যে প্রশমন ও অভিযোজন পদ্ধতির মাধ্যমে জলবায়ু সংকট মোকাবিলা করার জন্য বিভিন্ন প্রকল্পে সহায়তার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ