Views Bangladesh Logo

লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করবে আদ-দ্বীন হাসপাতাল

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের কাছে আবেদন করা হবে জানিয়েছে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ।

শুক্রবার (১২ জুন) হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হাসপাতালের পরিচালক মো. তারিকুল ইসলাম মুকুল।

তিনি বলেন, স্বাস্থ্য কর্তৃপক্ষের নেওয়া সিদ্ধান্ত হাসপাতাল মেনে নেবে, তবে রোগীসেবা যাতে ব্যাহত না হয় সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে রোগীদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত সময়ের মধ্যেই সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জমা দেওয়া হবে। জনস্বার্থ ও চিকিৎসাসেবার বিষয়টি বিবেচনায় নিয়ে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম চালু রাখার অনুমতি পাওয়া যাবে বলে তারা আশা প্রকাশ করেন।

পরিচালক মুকুল আরও জানান, যে ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যু হয়েছিল সেটি ইতোমধ্যে বন্ধ করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে ওই ওয়ার্ডে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে।

তিনি বলেন, রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশ বাস্তবায়নের সময় যাতে কোনো ধরনের ভোগান্তি না হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও হাসপাতাল রোগীদের পাশে থাকবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ