বাংলাদেশকে ৬০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে এডিবি
বাংলাদেশকে বাজেট সহায়তা হিসেবে ৬০ কোটি ডলার নীতিভিত্তিক ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রতি ডলার ১১৯ টাকা ৪৬ পয়সা ধরে, বাংলাদেশি মুদ্রায় এ ঋণের পরিমাণ দাঁড়ায় ৭ হাজার ১৬৭ কোটি টাকা।
বুধবার (১১ ডিসেম্বর) এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশের আবাসিক মিশনের এক্সটার্নাল অ্যাফেয়ার্স টিম লিডার গোবিন্দ বর জানিয়েছেন— বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী করতে অবকাঠামো উন্নয়নে এ ঋণ ব্যবহার করা হবে।
সংস্থাটি আরও জানায়, বাংলাদেশ কর আদায়ের ক্ষেত্রে বিশ্বের সর্বনিম্ন দেশগুলোর একটি হওয়ায় রাজস্ব সংগ্রহে চ্যালেঞ্জের মুখোমুখি। এ ঋণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি দেশের সম্পদ সংগ্রহের সক্ষমতা বাড়াতে সহায়তা করবে।
এডিবি আরও জানায়, বাংলাদেশ রাজস্ব সংগ্রহের জন্য লড়াই করছে। কারণ এটি বিশ্বের সর্বনিম্ন কর থেকে প্রবৃদ্ধি অর্জন। এ ঋণ বাংলাদেশকে স্বচ্ছতা ও জবাবদিহি উন্নত করার পাশাপাশি দেশীয় সম্পদ সংগ্রহ করার সক্ষমতা বাড়াবে। ডিজিটালাইজেশনের মাধ্যমে সরকারি বিনিয়োগ প্রকল্পগুলোর স্বচ্ছতা এবং দক্ষতা উন্নত করা এই ঋণের আরেকটি উদ্দেশ্য। এ ঋণ দেশের নিয়ন্ত্রক পরিবেশকে সহজ করবে। পাশাপাশি সবার জন্য সমান সুবিধা দিয়ে বেসরকারি খাতের উন্নয়ন এবং বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগকে উৎসাহিত করবে। ব্যবসায়ী পরিবেশ সৃষ্টি এবং অপারেশন সহজতর করার জন্য, একটি অনলাইন সমন্বিত প্ল্যাটফর্ম তৈরি করা হবে। এই ঋণের আওতায় ১৩০টিরও বেশি পরিষেবা থাকবে বলে জানিয়েছে এডিবি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে