বাংলাদেশে অব্যাহত বিদ্যুৎ সরবরাহ করে যাচ্ছে আদানি
একটি ইউনিটের মাধ্যমে বাংলাদেশে অব্যাহত বিদ্যুৎ সরবরাহ করে যাচ্ছে আদানি পাওয়ার।
দেশের চাহিদা অনুযায়ী বুধবার ৭৫০ মেগাওয়াট এবং বৃহস্পতিবার (১৫ আগস্ট) ৭৬৯ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে কোম্পানিটি।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বাংলাদেশে আদানি পাওয়ারের জনসংযোগ সংস্থা এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে আরও জানানো হয়, পিডিবির চাহিদামতো আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
একটি অনলাইন পত্রিকার খবরে জানা গেছে, প্রযুক্তিগত সমস্যার কারণে গত ১৩ আগস্ট আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে যায়। তবে বন্ধ হয়ে গেলেও বিকল্প ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু করে তারা।
খবরে আরও বলা হয়, এর মধ্য দিয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের (পিজিসিবি) সঙ্গে স্ট্যান্ডার্ড কমিউনিকেশন প্রটোকল বজায় রাখে আদানি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে