Views Bangladesh Logo

নারী-শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং সহিসংতা রোধে পদক্ষেপ গ্রহণে এডাবের বিবৃতি

 VB  Desk

ভিবি ডেস্ক

সম্প্রতি ঢাকার পল্লবীতে ঘটে যাওয়া ৭ বছরের শিশু রামিসার উপর সংঘঠিত নির্মম ধর্ষণ ও নৃশংস হত্যাকান্ডের ঘটনায় এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ (এডাব) গভীর উদ্বেগ্ন ও শোক প্রকাশ করেছে।

শনিবার (২৩ মে) এডাবের চেয়ারপার্সন আনোয়ার হোসেন সাক্ষরিত এক বিবৃতিতে এই গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, আমরা অত্যন্তু উদ্বেগ ও আশংকার সাথে লক্ষ্য করছি, শিশু ও নারী ধর্ষণ কিংবা বলৎকারের ঘটনা দিন দিন বাড়ছে এবং এটি নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। যা থেকে কোন বয়সের নারী-শিশু রেহাই পাচ্ছে না। স্কুল কলেজ মাদ্রাসা, রাস্তাঘাট এমনকি নিজ গৃহেও শিশুরা আজ অনিরাপদ।

আশংকার কথা প্রকাশ করে বিবৃতিতে তিনি আরও বলেন, রাষ্ট্রীয় আইনের ফাঁকফোকর ও বিচারের ধীরগতিতে এই ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। যার কারণে সাধারণ মানুষ সরকারি বিচার ব্যবস্থার উপর অনাস্থা প্রকাশ করছে এবং তারা শংকিত, হতভম্ব ও হতাশাগ্রস্ত হয়ে পড়ছে।

আশার কথা প্রকাশ করে এডাবের চেয়ারপার্সন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী পল্লবীতে সহিংসতার শিকার পরিবারের সাথে দেখা করেছেন এবং সুবিচারের আশ্বাস দিয়েছেন। আমরাও আশা করি, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সরকার এই ধরনের সহিংস ঘটনার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেবেন। এছাড়া, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আইন শৃংখলা পরিস্থিতির উন্নতি, সামাজিক শিক্ষা ও গণ-সচেতনতা বৃদ্ধি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যথাযথ উদ্যোগ নেবেন।

একইভাবে এই বিবৃতির মাধ্যমে ধর্ষণ/বলৎকার ও পরবর্তী হত্যাকাণ্ড বিচার নিশ্চিত করতে আলাদা ট্রাইবুনাল গঠন, বিচারের জন্য সর্বোচ্চ তিন মাস সময় নির্ধারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির বিধান রাখার উপর জোর দাবী জানানো হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ