সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন অভিনেত্রী অপু, নিপুন ও সোহানা
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন চিত্রনায়িকা করেছেন অভিনেত্রী অপু বিশ্বাস, নিপুণ আক্তার ও সোহানা সাবা।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে রাজশাহী বিভাগের বগুড়া অঞ্চলের জন্য ফরম কেনেন অপু। একই জায়গায় চট্টগ্রাম বিভাগের জন্য নিপুণ আক্তার এবং ঢাকা বিভাগের জন্য ফরম কিনেছেন সোহানা সাবা।
মঙ্গলবার থেকে ৫০ হাজার টাকায় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় সব বিভাগের মনোনয়নপত্র জমা নেওয়া হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে