অভিনেত্রী সোহানা সাবা গ্রেপ্তার
রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী সোহানা সাবাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সোহানা সাবাকে গ্রেপ্তারের খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক।
রেজাউল করিম মল্লিক বলেন, 'অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা আমাদের নজরদারিতে ছিলেন। তাকে কিছু সময় আগে আমাদের হেফাজতে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।'
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে আটক হন মেহের আফরোজ শাওন। তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সোহানা সাবাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলেও জানান ডিবিপ্রধান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে