Views Bangladesh Logo

অভিনেত্রী রীনা রহমান আর নেই

দেশের নাট্যাঙ্গনের পরিচিত ও গুণী অভিনেত্রী রীনা রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৩ আগস্ট) রাত ৯টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তার মাধ্যমে তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে অভিনয়শিল্পীদের সংগঠন 'অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ'।

সংগঠনটি প্রবীণ এই অভিনেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, রীনা রহমান দীর্ঘদিন ধরে নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন। অসুস্থতা সত্ত্বেও তিনি নিয়মিত অভিনয় চালিয়ে যান। তবে সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অভিনয়ে কিছুটা অনিয়মিত হয়ে পড়েন তিনি। মৃত্যুর আগপর্যন্ত তিনি জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পরম্পরা’য় অভিনয় করছিলেন।

দীর্ঘ অভিনয়জীবনে টিভি নাটক, চলচ্চিত্র ও মঞ্চে বহুমুখী চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন রীনা রহমান। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) কালজয়ী ধারাবাহিক নাটক ‘সংশপ্তক’ (১৯৮৭), চলচ্চিত্র ‘ঘানি’ (২০০৬) ও ‘ঠিকানা’ (১৯৯৪) এবং জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘মান অভিমান’।

গুণী এই অভিনেত্রীর আকস্মিক প্রয়াণে দেশের সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ