মা হারালেন পূজা চেরী
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরীর মা আর নেই। আজ সকাল ১১টায় প্রয়াত হন পূজার মা ঝর্না রায়। মৃত্যুর খবরটি সামাজিকমাধ্যমে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।
তিনি বললেন, ‘ঝর্না আন্টি (পূজা চেরীর মা) আর নেই। সবাই উনার বিদেহী আত্মার জন্য দোয়া করবেন।
জানা যায়, দীর্ঘদিন ধরেই ডায়াবেটিসে ভুগছিলে তিনি। এ ছাড়া কয়েকদিন ধরে অসুস্থও ছিলেন।
অন্যদিকে, মা ঝর্না রায় ছিলেন পূজার সারাক্ষণের সঙ্গী। সেই মাকে হারিয়ে ভেঙে পড়েছেন নায়িকা। তাঁর মায়ের মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে খুলনায়। সেখানেই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। মায়ের জন্য দোয়া চেয়েছেন পূজা।
মতামত দিন