Views Bangladesh Logo

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আইসিইউতে অভিনেত্রী মেঘলা মুক্তা

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী মেঘলা মুক্তা। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা জরুরিভিত্তিতে অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

বুধবার (২৯ জুলাই) মেঘলা মুক্তার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই বিষয়টি নিশ্চিত করা হয়। ফেসবুক পোস্টে বলা হয়, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে মেঘলা মুক্তা এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। বর্তমানে তিনি আইসিইউতে আছেন এবং তার অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। এই কঠিন সময়ে সবাই তাঁকে প্রার্থনায় রাখুন। আমরা তার সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতা কামনা করছি।’

এতে আরও বলা হয়, ‘দয়া করে কোনো যাচাইহীন তথ্য বা গুজব ছড়াবেন না। আমরা নতুন কোনো আপডেট পাওয়ামাত্রই অফিশিয়াল পেজে জানিয়ে দেব।’

দুর্ঘটনার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই শোবিজ অঙ্গনে শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে। তার সহকর্মী, ভক্ত ও সাধারণ নেটিজেনরা মেঘলার দ্রুত সুস্থতা কামনা করে ইতিবাচক বার্তা পাঠাচ্ছেন।

উল্লেখ্য, মডেলিং ও র‍্যাম্পের মঞ্চ থেকে বিনোদন জগতে পথচলা শুরু করেন মেঘলা মুক্তা। পরবর্তীতে তেলেগু ছবি ‘সাকালা কালা ভাল্লাভুডু’-তে মূল চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক পরিমণ্ডলেও বেশ সুনাম কুড়ান তিনি। দেশের চলচ্চিত্রেও নিজের দক্ষতা দেখিয়েছেন এই অভিনেত্রী; বিশেষ করে ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ ও ‘আগুনের পাখি’ সিনেমাগুলোতে তাঁর পারফরম্যান্স বেশ প্রশংসিত হয়। সম্প্রতি ‘চক্র ২’ ওয়েব সিরিজের কাজ দিয়ে নতুন করে দর্শক ও সমালোচকদের নজর কাড়েন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ