Views Bangladesh Logo

লাইফ সাপোর্টে অভিনেত্রী কারিনা কায়সার

 VB  Desk

ভিবি ডেস্ক

অভিনেত্রী ও ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার লাইফ সাপোর্টে রয়েছেন। লিভার জটিলতা ও ইনফেকশনের কারণে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার বাবা জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।

শনিবার (৯ মে) দুপুরে কায়সার হামিদ গণমাধ্যমকে বলেন, কারিনার আগে ফ্যাটি লিভারের সমস্যা ছিল। তবে সময়মতো চিকিৎসা না নেওয়ায় পরিস্থিতি জটিল হয়ে পড়ে। পরে হেপাটাইটিস এ-তে আক্রান্ত হন তিনি। অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

তিনি আরও জানান, আইসিইউতে থাকার পর লিভার ফেইলিউর দেখা দিলে চিকিৎসকরা লাইফ সাপোর্টে নেওয়ার সিদ্ধান্ত নেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

মেয়ের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন কায়সার হামিদ।

অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিত কারিনা কায়সার। তিনি চরকি অরিজিনাল সিরিজ ইন্টার্নশিপ এবং ৩৬-২৪-৩৬-এ কাজ করে পরিচিতি পেয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ