অভিনেত্রী বন্যা মির্জার বাবা মারা গেছেন
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জার বাবা মির্জা ফারুক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিষয়টি নিশ্চিত করেছেন নাট্যকার মাসুম রেজা। তিনি জানান, বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে রাজধানীর নিজ বাসায় মির্জা ফারুক শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পরিবারের পক্ষ থেকে এখনো জানানো হয়নি কোথায় এবং কখন তার দাফন সম্পন্ন হবে। বর্তমানে বন্যা মির্জা যুক্তরাষ্ট্রে একটি করপোরেট প্রতিষ্ঠানে কর্মরত আছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মির্জা ফারুক ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক। তার মৃত্যুতে পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের আবহ নেমে এসেছে।
উল্লেখ্য, ছোটপর্দায় ‘রঙের মানুষ’, ‘ভবের হাট’সহ একাধিক জনপ্রিয় নাটকে অভিনয়ের মাধ্যমে বন্যা মির্জা ব্যাপক পরিচিতি পান। তিনি ‘হেডমাস্টার’, ‘শরৎ ৭১’, ‘রাবেয়া’, ‘খ-চিত্র ৭১’ ও ‘পিতা’সহ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে