Views Bangladesh Logo

জাতীয় পুরস্কার নিয়ে আক্ষেপ জানালেন অভিনেত্রী জাকিয়া বারী মম

জাতীয় পর্যায়ের পুরস্কার ও স্বীকৃতি পাওয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পুরস্কারের কিছু ছবি শেয়ার করে তিনি লেখেন, জীবনে অনেকবার যোগ্যতা থাকা সত্ত্বেও বিভিন্ন কারণে জাতীয় পর্যায়ের অ্যাওয়ার্ড পাওয়া হয়নি বলে তার আক্ষেপ রয়েছে।

তিনি লেখেন, “জীবনে কত অ্যাওয়ার্ড পাই নাই। কিছু বাদ গেছে লবিংয়ের কারণে, আবার কিছু অনুষ্ঠানে পারফর্ম করতে না পারায় পাওয়া হয়নি। কতবার নাম কাটা পড়েছে জাতীয় পর্যায়ে।”

তবে আক্ষেপের মাঝেও দর্শকদের ভালোবাসাকেই নিজের সবচেয়ে বড় অর্জন বলে উল্লেখ করেন তিনি। মম বলেন, এত না পাওয়ার ভিড়েও আমার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড দর্শকের ভালোবাসা।

তার এই পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে অনেকেই তাকে সমর্থন ও ভালোবাসা জানিয়ে মন্তব্য করেন। ভক্তদের অনেকেই মনে করেন, তার অভিনয় দক্ষতার কারণে তিনি ইতোমধ্যে দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন।

জাকিয়া বারী মম বাংলাদেশের টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনে একজন পরিচিত মুখ, যিনি বিভিন্ন জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ