Views Bangladesh Logo

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে অভিনেতার শ্বশুরবাড়ির পরিবার।

নাম প্রকাশে অনিচ্ছুক ইকরার এক ঘনিষ্ঠ আত্মীয় জানান, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হলে পরিবারে শোক নেমে আসে।

ঘটনার সময় অভিনেতা জাহের আলভী দেশে ছিলেন না। তিনি বর্তমানে নেপালে অবস্থান করছেন।

সংশ্লিষ্ট থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে। মরদেহ উদ্ধার ও আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ