Views Bangladesh Logo

বিজ্ঞাপন দিয়ে কাজে ফিরলেন চিত্রনায়ক নিরব

 VB  Desk

ভিবি ডেস্ক

ম্প্রতি ছাত্র-জনতার গণআন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের ফলে একদিকে যেমন  আনন্দ-উল্লোস হয়েছে, অন্যদিকে হামলা,  লুটপাট ও অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটেছে। সব মিলিয়ে গত আগস্ট মাসজুড়ে দেশের পরিস্থিতি ছিল অনেকটাই অস্থিতিশীল। তবে মাসের শেষদিকে সবকিছু আবার স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করায় কাজ শুরু হয়েছে শোবিজেও। নতুন করে কাজ শুরু করছেন নির্মাতা-কলাকুশলীরা।

তাদের মতো নতুন কাজ নিয়ে শুটিংয়ে ফিরেছেন চিত্রনায়ক নিরব হোসেন। তবে কোনো সিনেমা বা নাটক নয়, সরকারি একটি বিজ্ঞাপন দিয়ে কাজে ফিরলেন এই চিত্রনায়ক।

বিজ্ঞাপনটি যৌথভাবে নির্মাণ করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), তথ্য মন্ত্রণালয় ও ইউনিসেফ। এটি নির্মাণ করছেন মাহবুবা ফেরদৌস।

নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই বিজ্ঞাপনটি প্রচারে আসবে।

এ ব্যাপারে চিত্রনায়ক নিরব বলেন, ‘এই মুহূর্তে মানিকগঞ্জে চলছে বিজ্ঞাপনের শুটিং। এখানে আমার সঙ্গে শতাধিক সহশিল্পী কাজ করছেন। তাপদাহ নিয়ে নির্মাণ হচ্ছে জনসচেতনতামূলক এই বিজ্ঞাপনটি। যেখানে জনসাধারণকে গরম থেকে বাঁচতে বেশি বেশি পানি পানসহ নানা ধরনের সচেতনতামূলক পরামর্শ থাকছে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ