Views Bangladesh Logo

মনোনয়পত্র জমা দিলেন চিত্রনায়ক ফেরদৌস

 VB  Desk

ভিবি ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে লড়বেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। নৌকার টিকিট পাওয়ার পর বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত।

পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কথা চিত্রনায়ক ফেরদৌস বলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমার জীবনের শ্রেষ্ঠ একটি দিন। আজকে সেই কাঙ্ক্ষিত মনোনয়ন ফরম আমি জমা দিয়েছি। আওয়ামী লীগের সব নেতাকর্মীকে সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখে, বিশ্বাস করে ঢাকা-১০ আসনে নৌকার টিকিট দিয়েছেন। আমি একজন আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ কর্মী। দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের সঙ্গে আছি। আওয়ামী লীগের পুরো পরিবার আমার সঙ্গে আছে। ইনশাআল্লাহ, জয় আমাদের নিশ্চিত। আমরা জয় নিয়ে আসব, সেভাবে আমরা কাজ শুরু করেছি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ