Views Bangladesh Logo

ট্রেনে গাফিলতি পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী হাবিব

ঈদে ট্রেন যাত্রায় গাফিলতি ও অব্যবস্থাপনার অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

শুক্রবার চট্টগ্রাম রেলস্টেশন পরিদর্শনে গিয়ে তিনি বলেন, যাত্রী ভোগান্তি কমাতে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি জানান, বিশেষ করে সংযোগ ট্রেনগুলোতে দেরির সমস্যা দূর করতে কাজ চলছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিভিন্ন ট্রেনের বিলম্বের কারণ খতিয়ে দেখতে কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সমস্যা কমাতে এবং যাত্রীদের ভোগান্তি দূর করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি জানান, অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে কিছু ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে। উদাহরণ হিসেবে একটি ট্রেনের ঘটনায় স্টেশন মাস্টার ও চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, যাত্রীদের অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে নিয়মিত নজরদারি করা হচ্ছে।

তিনি আরও বলেন, যাত্রীদের অভিজ্ঞতা জানার জন্য তারা নিজেও ট্রেন যাত্রা করছেন এবং সরাসরি সমস্যাগুলো বোঝার চেষ্টা করছেন।

ঈদের সময় যাত্রীদের ভোগান্তি কমাতে রেল কর্তৃপক্ষ সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ