বেবিচকের অনুমোদন ছাড়া ড্রোন উড়লেই ব্যবস্থা
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অনুমোদন ছাড়া সব ধরনের ড্রোন উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
বেবিচকের জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিষেধাজ্ঞার সময়কালে কেবল প্রতিরক্ষা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ড্রোন উড্ডয়নের অনুমতি থাকবে। এ ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ড্রোন উড়াতে পারবে না।
নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদার করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে