Views Bangladesh Logo

সংসদ থেকে চিঠি পেলে এমপি গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা: ইসি সচিব

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদ থেকে চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। তবে এখন পর্যন্ত সংসদ থেকে এ বিষয়ে কোনো চিঠি আসেনি বলে জানিয়েছেন তিনি।

সোমবার (২১ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মরিয়মের বাবার করা মামলায় সোমবার স্পিকারকে অবহিত করে তাঁকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

ইসি সচিব বলেন, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে এখনো সংসদ থেকে কোনো চিঠি আসেনি। বাংলাদেশ জামায়াতে ইসলামী এ বিষয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে। তবে আইন অনুযায়ী সংসদ থেকে কোনো চিঠি না এলে কমিশনের ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।

এর আগে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের সঙ্গে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জামায়াতে ইসলামী তাঁকে দল থেকে বহিষ্কার করে। একই সঙ্গে তাঁর সংসদ সদস্য পদ শূন্য ঘোষণার ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দেয় দলটি।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ