Views Bangladesh Logo

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির জন্য প্রস্তুত গাড়ি ও নিরাপত্তা প্রটোকল

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। এ দায়িত্ব পালনের জন্য তার ব্যবহারের গাড়ি ও প্রয়োজনীয় নিরাপত্তা প্রটোকল প্রস্তুত করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে সংসদ ভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির জন্য নির্ধারিত একটি সরকারি গাড়ি এবং স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) প্রটোকল গাড়ি পৌঁছায়।

এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গুরুতর শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন।

সংবিধানের বিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ