Views Bangladesh Logo

পদ্মা সেতু দুর্নীতি মামলা পুনরায় তদন্ত শুরু করল দুদক

 VB  Desk

ভিবি ডেস্ক

দ্মা সেতু দুর্নীতি ও ষড়যন্ত্র মামলা পুনরায় তদন্ত শুরু করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বঙ্গবন্ধু নভোথিয়েটার দুর্নীতি মামলা পুনরায় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে ব্রিফে এ কথা বলেন সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন।

দুদক জানায়, পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র মামলার পুনরায় তদন্ত শুরু করেছে দুদক। এ ছাড়াও সাবেক এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নভোথিয়েটার দুর্নীতি মামলা পুনরায় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। তিন মামলায় আসামি হলেও পরে দায়মুক্তি পান তিনি।

দুদকের অনুসন্ধান দল জানিয়েছে, ৮ প্রকল্পে শেখ হাসিনার ২১ হাজার কোটি টাকা লোপাটের তদন্তে প্রধান উপদেষ্টার সচিব বরাবর তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে।

এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে আক্তার হোসেন বলেন, অনুসন্ধান দল গঠন করা হয়েছে। অনুসন্ধান দলের সদস্যরা দালিলিক প্রমাণ সংগ্রহের জন্য চিঠিপত্র দিচ্ছেন বিভিন্ন দপ্তরে। এটা তাদের অনুসন্ধান কাজের অংশ। তথ্য পাওয়ার পর দলের সদস্যরা পর্যালোচনা করবেন। এটার সাথে অভিযোগ প্রমাণের সহায়ক ও অভিযোগ সংশ্লিষ্টদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ