Views Bangladesh Logo

বিসিবিতে আবারও দুদকের অভিযান

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ফের অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শনিবার (১৭ মে) দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে হাজির হন দুদকের চার সদস্যের একটি দল। যদিও ঠিক কী কারণে এই অভিযান—তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এর আগে গত ১৫ এপ্রিল বিপিএলের টিকিট বিক্রিতে দুর্নীতি ও অন্যান্য অভিযোগের ভিত্তিতে তিন সদস্যের একটি বিশেষ দল বিসিবিতে অভিযান চালায়। তখন দুদকের কর্মকর্তারা জানিয়েছিলেন, মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে ১৫ কোটি টাকার বাজেট থাকলেও খরচ দেখানো হয়েছে ২৫ কোটি টাকা। এ পর্যন্ত মাত্র ৭ কোটি টাকার প্রমাণপত্র দেখাতে পেরেছে বিসিবি, আর ২ কোটি টাকার খরচ দেখানো হয়েছে মৌখিকভাবে।

এছাড়া তৃতীয় বিভাগ ক্রিকেটের বাছাইয়ে বিতর্কিত ক্লাবের অংশগ্রহণ, অর্থ লোপাট এবং বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ও পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের সংশ্লিষ্টতার অভিযোগ নিয়েও তদন্ত করছে দুদক—এমনটাই ধারণা করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ