সংসদের সাউন্ড সিস্টেম মেরামতে অনিয়মের অভিযোগে দুদকের অনুসন্ধান
জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম মেরামতে অনিয়ম-দুর্নীতির অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিন থেকেই সাউন্ড সিস্টেমের ত্রুটি নিয়ে স্পিকার ও সংসদ সদস্যদের ক্ষোভ আলোচনায় আসে। আওয়ামী লীগ আমলে স্থাপিত সাউন্ড সিস্টেমে অনিয়ম এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় সংস্কারে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে গত ফেব্রুয়ারিতেই অনুসন্ধান শুরু করে দুদক।
এ ঘটনায় মেরামতকারী প্রতিষ্ঠান ‘কমিউনিকেশন টেকনোলজি লিমিটেড’-এর সিইও জাহিদুর রহিম জোয়ারদারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে শত শত কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে