Views Bangladesh Logo

একযোগে এলজিইডির ৩৬ কার্যালয়ে দুদকের অভিযান

 VB  Desk

ভিবি ডেস্ক

দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকার আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান কার্যালয়সহ বিভিন্ন জেলা ও উপজেলায় এলজিইডির ৩৬টি কার্যালয়ে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপ-পরিচালক আখতারুল ইসলাম গণমাধ্যমকে জানান, মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে এই অভিযান শুরু হয়।

সংস্থাটির জনসংযোগ বিভাগ জানায়, সকাল ১১টা ৩০ মিনিটে এলজিইডির প্রধান কার্যালয়ে একটি দলের তল্লাশি শুরু করার কথা ছিল। অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

এই অভিযান চালানোর একদিন আগে সোমবার (২৮ এপ্রিল) টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দুটি সড়ক উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে এলজিইডির চার প্রকৌশলী ও দুই ঠিকাদারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছিল দুদক।

জানা গেছে, এর আগে গত ১৬ এপ্রিল দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি ও নকল উত্তোলনসহ অন্যান্য কাজে সেবা প্রার্থীদের হয়রানি এবং ঘুস দাবিসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে দেশের ৩৫ সাব-রেজিস্ট্রার অফিসে অভিযান পরিচালনা করেছিল দুদক। সেই অভিযানে অধিকাংশ অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়াও হাতেনাতে ঘুসসহ আটকের ঘটনাও ঘটে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ