হাসিনার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পেয়েছে দুদক
শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনের স্পষ্ট প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৮ জানুয়ারি) দুপুরে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন অভিযোগের তদন্ত চলছে। আমাদের তদন্ত দল এটি নিয়ে কাজ করছে। ইতোমধ্যে বিভিন্ন অফিস থেকে নথি সংগ্রহ করা হচ্ছে। এখন পর্যন্ত আমরা যথেষ্ট তথ্য সংগ্রহ করেছি। শিগগিরই আমরা একটি সুসংবাদ দিতে পারব বলে আশা করছি।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে