দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন ও দুই কমিশনার পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (৩ মার্চ) তারা মন্ত্রিপরিষদ বিভাগে নিজ নিজ পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্র জমা দিয়ে বের হওয়ার সময় কমিশনার মিঞা মহাম্মদ আলী আকবর আজিজী সাংবাদিকদের বলেন, কোনো ধরনের চাপের মুখে নয়, নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় চেয়ারম্যান ও দুই কমিশনার পদত্যাগ করেছেন।
দুদকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন ড. মোহাম্মদ আবদুল মোমেন।
পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে বিস্তারিত কারণ জানানো হয়নি।
এ ঘটনায় প্রশাসনিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে