হাসিনা ও জয়ের বিরুদ্ধে অর্থপাচার অভিযোগের তদন্ত শুরু
দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে নিউ ইয়র্ক ও লন্ডনে মোট ৩০০ মিলিয়ন ডলার অর্থপাচারের অভিযোগে তদন্ত শুরু করেছে।
রোববার (২২ ডিসেম্বর) সকালে দুদকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
দুদক জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এফবিআই-এর একটি প্রতিবেদনের ভিত্তিতে এ তদন্ত চলছে।
এর আগে, গত ১৭ ডিসেম্বর দুদক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু করে।
দুদকের সূত্র মতে, এই অনিয়ম ও দুর্নীতির ঘটনাগুলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিশেষ আশ্রয় প্রকল্প এবং বেপজাসহ মোট ৯টি প্রকল্পে ঘটেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে