নওগাঁয় গুলি থেকে অল্পের জন্য বেঁচে গেলেন এসিল্যান্ড
নওগাঁর নিয়ামতপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমের বাসা লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা।
এসময় এসিল্যান্ড বাসার ভেতরেই অবস্থান করছিলেন। তবে অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে যান।
বুধবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
তথ্যটি নিশ্চিত করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
আব্দুল আউয়াল জানান, এসিল্যান্ডের বাসা লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি ছোড়া হয়েছে। দুর্বৃত্তের ছোড়া গুলি বাসার জানালার গ্লাস ভেদ করে ভেতরে চলে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কে বা কারা এটি ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে