Views Bangladesh Logo

ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনে এসি বিস্ফোরণ, অফিস সহকারীর মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশনে এসি বিস্ফোরণের ঘটনায় আবদুল মালেক খান (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি বিয়াম ফাউন্ডেশনের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩ টার দিকে বিয়াম কার্যালয়ের ভবনের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।

এ বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, বিয়ামের এসি বিস্ফোরিত হয়ে ওই কার্যালয়ে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান জানান, এসি বিস্ফোরণের পর গুরুতর আহত অবস্থায় আবদুল মালেক খানকে শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে মৃতের ছোট ভাই সোহেল খান বলেন, তার ভাই আব্দুল মালেক প্রতিদিন বিয়াম ফাউন্ডেশনের ৫০৪ নম্বর রুমে ঘুমালেও গত রাতে তিনি ৫০৭ নম্বর রুমে গাড়িচালকের সঙ্গে ঘুমিয়েছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ