Views Bangladesh Logo

বাংলা একাডেমির সভাপতি হলেন আবুল কাসেম ফজলুল হক

 VB  Desk

ভিবি ডেস্ক

গামী তিন বছরের জন্য বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পেয়েছেন প্রাবন্ধিক ও গবেষক আবুল কাসেম ফজলুল হক।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলা একাডেমি আইন অনুযায়ী বুদ্ধিজীবী, প্রথিতযশা প্রাবন্ধিক ও বরেণ্য গবেষক আবুল কাসেম ফজলুল হককে কার্যভার গ্রহণের তারিখ থেকে তিন বছরের জন্য শর্ত সাপেক্ষে বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিয়োগ করা হলো।

আর সভাপতির দায়িত্ব এবং অন্যান্য কার্যাবলি ‘বাংলা একাডেমি আইন, ২০১৩’ অনুযায়ী নিয়ন্ত্রিত হবে বলে শর্ত হিসেবে উল্লেখ করা হয়।

এর আগে বাংলা একাডেমির সভাপতি ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। ১৭ অক্টোবর তিনি পদত্যাগপত্র দেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ