মোবাইল ব্যবহারকারীদের ৪২ শতাংশ এখনো ইন্টারনেটবঞ্চিত: বিবিএস
দেশে মোবাইল ফোন ব্যবহারকারীদের প্রায় ৪১ দশমিক ৬ শতাংশ মানুষ এখনো ইন্টারনেট সুবিধার বাইরে। বিশেষ করে নারীদের মধ্যে এই পিছিয়ে থাকা আরও বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ আইসিটি প্রয়োগ ও ব্যবহার জরিপে এ তথ্য উঠে এসেছে।
জরিপ অনুযায়ী, দেশে বর্তমানে প্রায় ৮৯ দশমিক ৪ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন, আর ৭৩ শতাংশ পরিবারের কাছে স্মার্টফোন রয়েছে।
বিবিএস বলছে, দেশে একক ইন্টারনেট ব্যবহারকারীর হার মোট জনসংখ্যার ৫৮ দশমিক ৪ শতাংশ, যা সংখ্যায় প্রায় ৯ কোটি ৯১ লাখ ৮০ হাজার মানুষ।
অন্যদিকে, জাতিসংঘের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) ও গ্লোবাল ডিজিটাল ইনসাইটের গত বছরের তথ্য অনুযায়ী, ইন্টারনেট ব্যবহারে বিশ্বের ১০০টিরও বেশি দেশের পেছনে রয়েছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার বেশির ভাগ দেশের তুলনায়ও দেশের অবস্থান পিছিয়ে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে