Views Bangladesh Logo

এক দফা দাবি: সারাদেশে সংঘর্ষে নিহত ৯৩

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের বিভিন্ন জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা–কর্মীদের সংঘর্ষে অন্তত ৯৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।


এর মধ্যে সিরাজগঞ্জে ১৩ পুলিশসহ ২২, লক্ষ্মীপুর ৮, ফেনী ৮, নরসিংদী ৬, রাজধানী ঢাকায় ১১, সিলেটে ৫, বগুড়া, মাগুরা, রংপুর, কিশোরগঞ্জ ও শেরপুরে ৪ জন করে; পাবনা, কুমিল্লা ও মুন্সীগঞ্জে ৩ জন করে এবং জয়পুরহাট, কক্সবাজার, ঢাকার কেরানীগঞ্জ, সাভার, ভোলা, হবিগঞ্জ ও বরিশালে ১ জন করে নিহত হয়েছেন।


এছাড়া সারাদেশে সংঘর্ষ ও হামলায় গুলিবিদ্ধসহ ছয় শতাধিক মানুষ আহত হয়েছেন।


ঢাকায় সংঘর্ষে অন্তত সাতজন নিহত ও শতাধিক আহত হয়েছেন। নিহতরা হলেন- হাবিবুল্লাহ বাহার কলেজের ছাত্র তাওহিদুল (২২), ওবায়দুল্লাহ সিদ্দিক (২৩) ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র রামিজউদ্দিন হাবিব রূপ।


এছাড়া সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হামলা চালায় একদল দুর্বৃত্ত।


নরসিংদীর মাধবদী উপজেলায় আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।


সংঘর্ষ চলাকালে চাঁপাইনবাবগঞ্জ, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কিছূ সংখ্যক যানবাহন, আওয়ামী লীগের অফিস, থানা ও অন্যান্য স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়।


অনেক জায়গায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এর ফলে সহিংস সংঘর্ষে শিক্ষার্থীসহ অনেকে নিহত ও আহত হন।


ঢাকা, চট্টগ্রাম, দিনাজপুর, সিলেট, খুলনা, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ