Views Bangladesh Logo

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে নিয়োগ পেলেন এবিএম আব্দুস সাত্তার

সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। আগামী এক বছরের জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ রফিকুল হক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিনি যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য এ পদে বহাল থাকবেন। দায়িত্ব পালনের সময় তাকে অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টতা পরিত্যাগ করতে হবে।

এ ছাড়া নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্ত পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ