ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন আবদুস সালাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক আবদুস সালাম।
সোমবার (১৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে এ নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপ-উপাচার্য হিসেবে যোগদানের তারিখ থেকেই তার নিয়োগ কার্যকর হবে। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন।
এছাড়া তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে এবং রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।
বর্তমানে অধ্যাপক আবদুস সালাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের (ভারপ্রাপ্ত) ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’-এর যুগ্ম আহ্বায়ক হিসেবেও যুক্ত রয়েছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে