Views Bangladesh Logo

ঢাকা–১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সংসদীয় আসন ঢাকা–১৭–এ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আবদুর রহমান সানী। তিনি বর্তমানে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব–২ হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সোমবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার স্বাক্ষরিত এক পত্রে এ নিয়োগের তথ্য জানানো হয়।

পত্রে বলা হয়েছে, ঢাকা–১৭ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য তারেক রহমান বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রীর সংসদীয় আসনের জনগণের দৈনন্দিন কার্যক্রম সম্পাদনের সুবিধার্থে আবদুর রহমান সানীকে ওই আসনের প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া–৬ ও ঢাকা–১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন তারেক রহমান। পরে তিনি বগুড়া–৬ আসনটি ছেড়ে দিয়ে ঢাকা–১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ