Views Bangladesh Logo

বইমেলাতে প্যাভিলিয়ন পাচ্ছে না এক ডজন প্রকাশনী

ওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অমর একুশে বইমেলায় অতিরিক্ত সুবিধা নেওয়ার অভিযোগে এবার মেলায় প্যাভিলিয়ন বরাদ্দ থেকে বঞ্চিত হয়েছে এক ডজনের বেশি প্রকাশনা প্রতিষ্ঠান। সেই সাথে নতুন প্যাভিলিয়ন দেওয়া হয়েছে পাঁচটি প্রতিষ্ঠানকে।

বৃহস্পতিবার ( ৯ জানুয়ারি) বইমেলা পরিচালনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ও সূচিপত্র প্রকাশনীর প্রধান নির্বাহী সাঈদ বারীর গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রকাশকদের একটি অংশের দাবির পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি।

যেসব প্রতিষ্ঠান প্যাভিলিয়ন পাচ্ছে না বলে জানা গেছে তাদের মধ্যে রয়েছে- কাকলী প্রকাশনী, পাঠক সমাবেশ, তাম্রলিপি, পুঁথিনিলয়, সময়, মিজান পাবলিশার্স, চারুলিপি, জিনিয়া পাবলিকেশন, বিশ্বসাহিত্য ভবন,, নালন্দা, পার্ল পাবলিকেশন ও শব্দশৈলী। এছাড়াও অন্যপ্রকাশ, আগামী প্রকাশনী ও অনুপম প্রকাশনীর প্যাভিলিয়ন ছোট করার সিদ্ধান্তও নিয়েছে বইমেলা পরিচালনা কমিটি। অন্যদিকে গতবছর জার্নিম্যান বুকস প্যাভিলিয়ন পেলেও এবার প্রকাশনাটি স্টল বরাদ্দ পাচ্ছে না।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব সরকার আমিন, কবি ও সাংবাদিক আবদুল হাই শিকদার, জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হান, প্রকাশক প্রতিনিধি সাঈদ বারী, মো. গফুর হোসেন, আবুল বাশার ফিরোজ, আরিফুর রহমান নাইম, মাহবুব রাহমান, মো. জহির দীপ্তি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ