Views Bangladesh Logo

নতুন প্রজাতির ব্যাকটেরিয়া আবিষ্কার, রবীন্দ্রনাথ ঠাকুরের নামে নামকরণ

 VB  Desk

ভিবি ডেস্ক

তুন ধরনের এক ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামানুসারে ব্যাকটেরিয়াটির নামকরণ হয়েছে 'প্যান্টোইয়া টেগোরি'। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন।

ওই প্রতিবেদনে জানানো হয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগের মাইক্রোবায়োলজি ল্যাবের অধ্যাপক বোম্বা দাম ও তার পাঁচ সহকারী পাঁচ বছর ধরে গবেষণা চালিয়েছেন। আবিষ্কার করেছেন নতুন প্রজাতির এই ব্যাকটেরিয়ার। এর নাম দেওয়া হয়েছে 'প্যান্টোইয়া টেগোরি'।‌ এ গবেষণা দলে ছিলেন রাজু বিশ্বাস, অরিজিৎ মিশ্র, সন্দীপ ঘোষ, অভিনব চক্রবর্তী ও পূজা মুখোপাধ্যায়।

গবেষকরা জানিয়েছেন, কয়লা খনিতে সন্ধান মিলেছে এই ব্যাকটেরিয়ার। এটি মূলত ফসফরাসকে দ্রবীভূত করে। এ ছাড়া এটি মাটিতে নাইট্রোজেন ভাণ্ডার পূরণ করতে পারে। যা মাটিকে আরো উর্বর ও কৃষি উপযোগী করে তুলবে।

রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এই ব্যাকটিরিয়ার নামকরণে পেছনের কারণ তুলে ধরেছেন গবেষকরা। তারা বলেন, রবিঠাকুর নিজে গাছপালা পছন্দ করতেন। তাছাড়া কৃষিকাজে তার নিজের নানা অবদান রয়েছে। কৃষির উন্নতির জন্য তিনি বিজ্ঞানসাধনায় উৎসাহও দিতেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ