Views Bangladesh Logo

৯৯৯-এ ইংরেজি ভাষায় জরুরি সেবা চালু

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশে বিদেশি নাগরিকদের জন্য ইংরেজি ভাষায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ চালু করা হয়েছে। এখন থেকে মোবাইল বা ল্যান্ডফোন ব্যবহার করে বিদেশিরা এই সেবা নিতে পারবেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর প্রধান অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তাবারক উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, উন্নয়ন সহযোগী সংস্থা, বিদেশি পর্যটক এবং দেশি-বিদেশি নাগরিকরা এখন থেকে বাংলাদেশি মোবাইল অপারেটরের ‘সিম’ বা ল্যান্ডফোন ব্যবহার করে ৯৯৯-এ কল করে জরুরি পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা পেতে পারবেন।

পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) নির্দেশে বিদেশি নাগরিকদের জরুরি সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে আরও জানানো হয়, চলতি বছরের ১২ জানুয়ারি থেকে ইংরেজি ভাষায় সেবা কার্যক্রম চালু হয়েছে। প্রতিদিন তিনটি শিফটে পর্যাপ্ত সংখ্যক বিশেষায়িত ডিউটি ডেস্ক নির্ধারণ করা হয়েছে, যাতে ইংরেজি ভাষায় সেবা গ্রহণকারীরা সহজেই সহায়তা পেতে পারেন।

৯৯৯-এ কল করার পর ‘২’ চাপলেই ইংরেজি ভাষায় জরুরি সেবা পাওয়া যাবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ