Views Bangladesh Logo

অক্টোবরের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এলো ৯৮৬ মিলিয়ন ডলার

 VB  Desk

ভিবি ডেস্ক

ক্টোবর মাসের প্রথম ১২ দিনে ৯৮৬ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এর ফলে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহের প্রবণতা ঊর্ধ্বমুখী হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, সোমবার (১৪ অক্টোবর) পর্যন্ত একদিনে ৮.২২ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।

হালনাগাদ তথ্য বিশ্লেষণে দেখা যায়, সোমবার পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে ২৪৫.৫৭ মিলিয়ন রেমিট্যান্স এসেছে, যার মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকেই এসেছে ৪৪.৪৫ মিলিয়ন মার্কিন ডলার।

অন্যদিকে ৪৩টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে ৬৯৩.৫৭ মিলিয়ন মার্কিন ডলার এবং ৫টি বিদেশি বাণিজ্যিক ব্যাংকে ২.৬৪ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

উল্লেখ্য, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাইয়ে ১.৯১ বিলিয়ন ডলার, আগস্টে ২.২২ বিলিয়ন ডলার এবং সেপ্টেম্বরে ২.৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠান প্রবাসীরা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ