Views Bangladesh Logo

ঈদ বোনাস পরিশোধ করেছে ৯৮ শতাংশ পোশাক কারখানা: বিজিএমইএ

ঈদ বোনাস ইতোমধ্যে পরিশোধ করেছে ঢাকা ও চট্টগ্রামের মোট ২,১২৭টি চালু কারখানার মধ্যে ২,০৮০টি পোশাক কারখানা। মঙ্গলবার (১৭ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই অঞ্চলে মোট ২,১২৭টি কারখানা চালু রয়েছে। এর মধ্যে ঢাকায় ১,৭৮৫টি এবং চট্টগ্রামে ৩৪২টি কারখানা।

ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছে ২,১০৪টি কারখানা, যা মোটের ৯৮.৯২ শতাংশ। এর মধ্যে ঢাকার ১,৭৬৭টি এবং চট্টগ্রামের ৩৩৭টি কারখানা রয়েছে।

ঈদ বোনাস পরিশোধ করেছে ২,০৮০টি কারখানা, যা মোটের ৯৭.৭৯ শতাংশ। এর মধ্যে ঢাকায় ১,৭৫৩টি এবং চট্টগ্রামে ৩২৭টি কারখানা রয়েছে।

এছাড়া মার্চ মাসের অগ্রিম বেতন পরিশোধের পরিকল্পনা করেছে ৮৭০টি কারখানা, যা মোটের ৪০.৯০ শতাংশ। এর মধ্যে ঢাকার ৮৪০টি এবং চট্টগ্রামের ৩০টি কারখানা অন্তর্ভুক্ত রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ