Views Bangladesh Logo

শাহজালাল বিমানবন্দর থেকে এ পর্যন্ত ৯৭২টি ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ৯৭২টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয়। এর ফলে ওই সময় থেকেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনায় বিঘ্ন ঘটে এবং ফ্লাইট বাতিল শুরু হয়।

বেবিচকের তথ্যমতে, ২৮ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত ৩৩৯টি ফ্লাইট বাতিল হয়। এরপর ১০ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত বাতিল হয় ২৭৫টি ফ্লাইট। ২০ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত ২২৬টি এবং ৩০ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত আরও ১৩২টি ফ্লাইট বাতিল করা হয়।

সব মিলিয়ে এ পর্যন্ত মোট ৯৭২টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ