Views Bangladesh Logo

সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৬ বস্তা সরকারি চাল জব্দ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় স্থানীয় এক জামায়াতে ইসলামীর নেতার বাড়ি থেকে ৯৬ বস্তা সরকারি চাল জব্দ করেছে প্রশাসন।

শনিবার (১৬ মে) দুপুরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই চাল উদ্ধার করা হয়।

জব্দ করা চাল উদ্ধার করা হয় উপজেলার চর জব্বার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আমির আবদুস সামাদের বাড়ি থেকে। তিনি স্থানীয়ভাবে ‘সামাদ ডাক্তার’ নামেও পরিচিত।

স্থানীয়দের অভিযোগ, ইমাম আলী বাজারের কাছে তার বাড়িতে দীর্ঘদিন ধরে সরকারি চাল মজুদ করে রাখা হয়েছিল এবং পরে তা বেশি দামে বিক্রি করা হতো।

শনিবার সকালে স্থানীয়রা তার বাড়িতে গিয়ে একটি কক্ষে সরকারি বস্তায় প্রায় ৯৬ বস্তা চাল দেখতে পান। এরপর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে উপজেলা প্রশাসন ও চর জব্বার থানার পুলিশ বিকেলে ঘটনাস্থলে যায়।

তবে আবদুস সামাদের দাবি, ওই চাল তার ছোট ভাই কামালের। তিনি একটি দোকানের ডিলার। বিভিন্ন মাদ্রাসা ও লক্ষ্মীপুরের রামগতি এলাকা থেকে এসব চাল কেনা হয়েছিল।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান জানান, উদ্ধার হওয়া চালের পরিমাণ প্রায় ৩ টন।

তিনি বলেন, চালগুলো প্রশাসনিক হেফাজতে রাখা হয়েছে। বৈধ কাগজপত্র দেখাতে পারলে তা ফেরত দেওয়া হবে, না হলে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ