Views Bangladesh Logo

তৈরি পোশাক শিল্পে ৯৪.৭০ শতাংশ ঈদ বোনাস পরিশোধ সম্পন্ন: বিজিএমইএ

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা ও চট্টগ্রামে চালু থাকা ২ হাজার ১৩৩টি পোশাক কারখানার মধ্যে ২ হাজার ২১টি কারখানা ঈদ বোনাস পরিশোধ করেছে বলে জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।

সোমবার (২৫ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিএমইএ’র তথ্য অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রামে মোট চালু কারখানা রয়েছে ২ হাজার ১৩৩টি। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৭৯৪টি এবং চট্টগ্রামে ৩৪০টি কারখানা রয়েছে। এপ্রিল মাসের বেতন পরিশোধ করেছে ২ হাজার ১১৭টি কারখানা, যা মোটের ৯৯.২০ শতাংশ। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৭৮৩টি এবং চট্টগ্রামে ৩৩৪টি কারখানা রয়েছে। এছাড়া ঈদ বোনাস পরিশোধ করেছে ২ হাজার ২১টি কারখানা, যা মোটের ৯৪.৭০ শতাংশ। ঢাকায় ১ হাজার ৭০৯টি এবং চট্টগ্রামে ৩১২টি কারখানা এ তালিকায় রয়েছে।

অন্যদিকে মে মাসের অগ্রিম বেতন পরিশোধ করেছে ৭৬৭টি কারখানা, যা মোটের ৩৫.৯৪ শতাংশ।

বিজিএমইএ আরও জানিয়েছে, ঈদকে সামনে রেখে শ্রমিকদের স্বাভাবিক ছুটি ও যাত্রাপথ নির্বিঘ্ন করতে বিভিন্ন পর্যায়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ