১৯ দিনে হামের উপসর্গে ৯৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ৯৪৭
দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে ৯৪ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৯৪৭ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে তিনজনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের মধ্যে ৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি কার্যক্রম কেন্দ্র ও নিয়ন্ত্রণ কক্ষের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ তথ্যে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৫ হাজার ৭৯২ শিশু হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে শেষ ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ৩ হাজার ৭৭৬ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ হাজার ৫২৭ জন।
এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে আরও ৯৪ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
তবে পূর্বে প্রকাশিত প্রতিবেদনের তথ্য সংশোধন করে নিশ্চিত মৃত্যুর তালিকা থেকে পাঁচটি মৃত্যু বাদ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জেলা পর্যায় থেকে ভুল তথ্য পাঠানোর কারণে এসব মৃত্যু জাতীয় প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়নি বলে জানানো হয়েছে। বাদ পড়া জেলাগুলো হলো ব্রাহ্মণবাড়িয়া থেকে ৩ জন, লক্ষ্মীপুর থেকে ১ জন এবং চাঁদপুর থেকে ১ জন।
এদিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে হামে আক্রান্ত আরও একজন রোগীর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে