Views Bangladesh Logo

পুলিশ সদর দপ্তর থেকে ৯৩ এএসপির একযোগে পদায়ন

সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৯৩ কর্মকর্তাকে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে একযোগে পদায়ন করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) পুলিশ সদর দপ্তরের পারসোনাল ম্যানেজমেন্ট শাখা-১ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত ওই আদেশে এসব কর্মকর্তার পদায়নের বিষয়টি জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, পদায়ন হওয়া কর্মকর্তাদের ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), র‍্যাব এবং দেশের বিভিন্ন জেলা পুলিশের ইউনিটে দায়িত্ব দেওয়া হয়েছে।

পদায়ন পাওয়া কর্মকর্তাদের মধ্যে ৩৭তম, ৩৮তম, ৪০তম ও ৪১তম বিসিএসের পুলিশ ক্যাডারের কর্মকর্তারা রয়েছেন। তারা রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে এক বছর এবং নিজ নিজ জেলায় ছয় মাসের প্রশিক্ষণ সম্পন্ন করেন।

প্রশিক্ষণ শেষে এসব কর্মকর্তা পুলিশ সদর দপ্তরের টি আর (ট্রেনিং রিজার্ভ) শাখায় দায়িত্ব পালন করছিলেন। সেখান থেকে এবার তাদের কর্মজীবনের প্রথম নিয়মিত পদায়ন দেওয়া হলো।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ